মেনু নির্বাচন করুন

মো. আব্দুল ওয়াহেদ মিঞা-অধ্যক্ষ



অধ্যক্ষের বাণী

কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, রংপুর—এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার আলো ছড়িয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে গড়ে তোলা।

বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই আমাদের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমি বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় কারমাইকেল কলেজিয়েট স্কুল ও কলেজ ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

মো. আব্দুল ওয়াহেদ মিঞা
অধ্যক্ষ
কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, রংপুর